টেলিভিশন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ২৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আরটিভির শিপলু জামানকে সভাপতি এবং একাত্তর (৭১) টিভির রাজিব হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে শহরের স্থানীয় প্রান্তিক হলরুমে জেলায় কর্মরত স্যাটেলাইট টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতিতে সবার সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত এই কমিটি ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেনÑসহসভাপতি ফয়সাল আহমেদ (এসএ টিভি), সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি (চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ লোটাস রহমান সোহাগ (সময় টিভি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহনাজ নবীন (স্টার নিউজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ রুহুল আমিন (নিউজ ২৪), ক্রীড়া সম্পাদক এম আর রাসেল (এখন টিভি) এবং প্রচার সম্পাদক মেহেদি হাসান জিকু (গ্লোবাল টিভি)।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইকবাল মাখন (বাংলাভিশন), সোহেল আহমেদ (মোহনা টিভি), রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টিভি), ওলিয়ার রহমান (জিটিভি) এবং জহুরুল ইসলাম হিরো (বিজয় টিভি)।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন শাহারিয়ার রহমান রকি (ডিবিসি নিউজ), আশিকুর রহমান সোহাগ (গ্রিন টিভি), শাহরিয়ার আলম সোহাগ (দীপ্ত টিভি), মেহেদি হাসান সবুজ (দেশ টিভি), মিশন আলী (নাগরিক টিভি), জিয়াউর রহমান জিয়া (বাংলা টিভি) এবং রিয়াদ হোসেন (এসটিভি)।
এছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক বিমল কুমার সাহা (ইনডিপেনডেন্ট টেলিভিশন), এম রায়হান (একুশে টিভি), নিজাম জোয়ারদার বাবলু (এটিএন বাংলা) এবং শেখ সেলিম (চ্যানেল আই)।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জেলার টেলিভিশন সাংবাদিকদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ঝিনাইদহ অফিস