বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ছাত্রলীগ নেতার প্রধান সহযোগী তরিকুল গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২৬ ইং
দামুড়হুদায় ছাত্রলীগ নেতার প্রধান সহযোগী তরিকুল গ্রেপ্তার

দামুড়হুদায় অভিযান চালিয়ে মো. তরিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর প্রধান সহযোগী বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে দামুড়হুদা উপজেলার চিৎলা কদমতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার তরিকুল ইসলাম চিৎলা গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম দামুড়হুদা থানার ৬ জুন ২০২৬ তারিখের ৮ নম্বর মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী), ২০২৫-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৪ ধারায় দায়ের করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে প্রচারণামূলক কর্মশালা