মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চ্যাম্পিয়ন সাজু দ্য টাইগার ক্লাব
  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২৬ ইং
ভাংবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় প্রবাসী আরাফাত ইসলামের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ভাংবাড়ীয়ার ঐতিহ্যবাহী ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দাসপাড়া ইয়াং স্টার ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভাংবাড়ীয়ার সাজু দ্য টাইগার ক্লাব।


খেলা ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শুরু থেকেই দুই দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলেও আক্রমণাত্মক ও গোছানো নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় তুলে নেয় সাজু দ্য টাইগার ক্লাব। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।


প্রধান অতিথির বক্তব্যে সাজিবুল হক রাজন বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, ধৈর্য, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। নিয়মিত খেলাধুলা অলসতা দূর করে, মানসিক চাপ কমায় এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে।


তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষার পাশাপাশি যুবসমাজকে নিয়মিত খেলাধুলার চর্চায় সম্পৃক্ত করতে হবে।


অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি জুয়েল রানা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক গ্রেপ্তার