মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুই পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা শাহজাহান মিয়া

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২৬ ইং
জীবননগরে দুই পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা শাহজাহান মিয়া

জীবননগর পৌর এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দিয়েছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মা-বাবা গ্রুপের পরিচালক শাহজাহান মিয়া। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তিনি জীবননগর পৌর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির ও দৌলতগঞ্জ শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন।


পরিদর্শনকালে শাহজাহান মিয়া বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে তিনি তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেন পলাশ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়াদ আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও রিয়াজুল সর্দার এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ও সাংগঠনিক সম্পাদক ইমান আলী।


এছাড়া উপস্থিত ছিলেন থানা মৎস্যজীবী দলের সভাপতি বাবর আলী, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. জাহিদ, সাধারণ সম্পাদক বাদশা মিয়া ও সাংগঠনিক সম্পাদক সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব একলাছুর রহমান রাসেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিঠু, জীবননগর উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আবু জাফর মণ্ডল ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইমরানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এ সময় আরও উপস্থিত ছিলেন আলা ইসহাক, বীজ একলাছ, ফারুক হোসেন, মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপ উদযাপন কমিটির সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুই পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা শাহজাহান মিয়া