মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নিখোঁজের ৫ দিন পর মিলল ভ্যানচালকের মরদেহ

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২৬ ইং
জীবননগরে নিখোঁজের ৫ দিন পর মিলল ভ্যানচালকের মরদেহ

জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর চান্দা আলী (৫৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উপজেলার শাহাপুর গ্রামের মাঠের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত চান্দা আলী জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের বালিগর্ত পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি মৃত জোনাব আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে সকালে নিজের পাখিভ্যান নিয়ে ভাড়ায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চান্দা আলী। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। সোমবার সকালে শাহাপুর গ্রামের মাঠের একটি জঙ্গলে তাঁর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


স্থানীয়দের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহটি জঙ্গলে ফেলে রাখতে পারে। তবে এ ধারণার পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর মৃত্যু হত্যাকাণ্ড কি না, কিংবা ভ্যানটি ছিনতাই হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।


জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড