সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় আনসার-ভিডিপির মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২৬ ইং
দামুড়হুদায় আনসার-ভিডিপির মতবিনিময় সভা

আসন্ন দুর্গাপূজা, স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দামুড়হুদায় আনসার ও ভিডিপির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দামুড়হুদা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা করা হয়।


সভায় দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সহকারী আনসার কমান্ডাররা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মাদ রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. মনিরুল ইসলাম।


সভা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন উপস্থিত থেকে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী আরাসহ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন, সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট মোহাম্মাদ রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ এলাকায় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও সামাজিক কর্মকাণ্ডে আনসার-ভিডিপি সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


সভায় অংশগ্রহণকারী দলনেতা-দলনেত্রী, কমান্ডার ও সহকারী কমান্ডাররা তাঁদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কার্যক্রম তুলে ধরেন। পরে এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড