রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম করার অপরাধে

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার
  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২৬ ইং
দামুড়হুদায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম করার অপরাধে

দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস বিরোধী কার্যক্রম করার অপরাধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে আটক করে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। তারা হলেনÑযুবলীগের কর্মী সাখাওয়াত হোসেন ওরফে শেখ মোহাম্মদ সাখাওয়াত (৪০) বিষ্ণুপুর গ্রামের মৃত হাসান মাষ্টারের ছেলে ও যুবলীগ কর্মী আনারুল হক (৩২) বড়দুধপাতিলা গ্রামের নস্কর আলীর ছেলে। 


পুলিশ সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা মডেল থানার এসআই মো. ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার মামলা নং-০৮, তাং-০৬/০৬/২০২৬ খ্রি., ধারা- ৮/৯/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; এর তদন্তে প্রাপ্ত আসামি দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হাসান মাষ্টারের ছেলে যুবলীগের কর্মী সাখাওয়াত হোসেন ওরফে শেখ মোহাম্মদ সাখাওয়াত ও বড় দুধপাতিলা গ্রামের নস্কর আলীর ছেলে আনারুল হককে আটক করে। আটকৃতদের গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


এছাড়া সিআর-৫৪৫/২৫ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি উজিরপুর গ্রামের মহন আলীর ছেলে লিটন আলীকে আটক করা হয়। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারী আটকের জন্য অভিযান অব্যাহত আছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক