রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির আহম্মদ ইমন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। পরে সামারি ট্রায়ালে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার নয় মাইল বাজারের কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমন চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তজাপুর গ্রামের আশাদুল হক ঠান্ডুর ছেলে।


পুলিশ জানায়, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের এসআই মো. শরীয়তুল্লাহ ভূইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে নয় মাইল বাজারে ফজলুর দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ইমনকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাকে ওই ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক