রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়ায় ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা নিয়ে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২৬ ইং
ভাংবাড়ীয়ায় ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা নিয়ে মতবিনিময় সভা

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা প্রদানের অঙ্গীকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় ইউনিয়নের ১৪টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মোঃ শাফী।


প্রধান অতিথির বক্তব্যে কাজী আবুল হাসনাত মো. শাফী বলেন, "ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মসজিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের সম্মান ও কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।"


তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নের বিষয়টি মানুষের কাছে তুলে ধরতে এ ধরনের মতবিনিময় সভার গুরুত্ব রয়েছে। সংশ্লিষ্টদের মতামত নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।"


সভাপতির বক্তব্যে টিপু সুলতান বলেন, "ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সমাজের অত্যন্ত সম্মানিত ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের জীবনযাত্রার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনগুলোর বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। সম্মানী ভাতার উদ্যোগ বাস্তবায়িত হলে তারা উপকৃত হবেন।"


বিশেষ অতিথির বক্তব্যে ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু বলেন, "ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের সম্মানী ও কল্যাণ নিশ্চিত করা হলে তারা আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।"


সভায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, ইউনিয়ন সাবেক যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ঝন্টু, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেমসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় উপস্থিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। এ সময় সম্মানী ভাতা প্রদানের সম্ভাব্য প্রক্রিয়া, সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা এবং এ বিষয়ে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।



কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়