চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনিযুক্ত চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা প্রদান এবং ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাড়ে চারটায় বদরগঞ্জ বাজারের কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিতকরণ এবং একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ দেশের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীকে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠনে রূপ দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দলীয় বিভেদ ভুলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে এক কাতারে এসে জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখব। এবং চুয়াডাঙ্গা জেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম মহলে যেন মাদক বিক্রয় ও মাদক সেবন না হয়, যারা মাদক সেবন ও বিক্রয় করেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নতি করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম (পিটু), চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, সিনিয়র সহসভাপতি এম আর মুকুল, সহসভাপতি তারিকুজ্জামান লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ নজরুল সরকার, সদর থানা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মতিউর রহমান মিশর, যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মালিতা ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম।
এছাড়া চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আনিছুর রহমান, সদস্যসচিব মাহবুবুর রহমান, সদর থানা কৃষকদলের আহ্বায়ক সাজিবুর রহমান, সদর উপজেলা কৃষকদলের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তেহেরা খাতুন, মহিলা দলের সদস্যসচিব সৌখিয়া খাতুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান আলী মাষ্টার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শরিফুল ইসলাম রাজা, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামাল হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব ইসমাইল হোসেন, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক রকিবুল ইসলাম, সদর উপজেলা ওলামা দলের সদস্যসচিব শরীফুজ্জামান সুমন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মোল্লা, সাবেক সভাপতি মাহবুবুর রহমান খোকন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক আক্তার মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাষ্টার।
প্রতিবেদক সরোজগঞ্জ