রবিবার, ২৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে তিন মাসের শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৬ ইং
জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে তিন মাসের শিশুর মৃত্যু

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামের তিন মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।


শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়ি ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। তখন দেখা যায়, শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। এরপর পরিবারের সদস্যরা দ্রুত মেঘলাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।


জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম বলেন, “ভোরে তিন মাস বয়সী এক শিশুকন্যাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করা হয়, হাসপাতালে আনার প্রায় এক থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।”


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্চ (ওসি) সোলায়মান সেখ বলেন, “শিশুকন্যার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”



কমেন্ট বক্স
notebook

জীবননগরে রাস্তার কাজে ‘চাঁদা দাবি’ ও সাংবাদিকদের লাঞ্ছিত