সোমবার, ২২ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক মামলার আসামি আটক

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক মামলার আসামি আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুষোডাঙ্গা খালপাড়া এলাকায় প্রায় ৫০ গ্রাম গাঁজাসহ আজিম উদ্দীন (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আটক আজিম উদ্দীন সাতগাড়ি পুরাতন পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি কুষোডাঙ্গা খালপাড়া এলাকায় বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় এলাকাবাসী সন্দেহজনক অবস্থায় তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সদর থানা পুলিশকে খবর দেওয়া হলে সদর থানার  উপ-পরিদর্শক (এসআই) লিটন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে পুলিশ হেফাজতে নেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গাঁজাসহ আজিম উদ্দীনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’



কমেন্ট বক্স