রবিবার, ২১ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গ্রামবাসীর উদ্যোগে ২ মাদক কারবারীকে পুলিশে সোপর্দ

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৬ ইং
দামুড়হুদায় গ্রামবাসীর উদ্যোগে ২ মাদক কারবারীকে পুলিশে সোপর্দ

দামুড়হুদায় মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। মাদকের ভয়াল বিস্তার রোধে যুব সমাজকে রক্ষার্থে সচেতন এলাকাবাসীর উদ্যোগে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটকৃতরা হলেনÑনতিপোতা গ্রামের হযরত আলীর ছেলে খায়রুল হাসান পুলক (৪০) এবং দলকা-লক্ষ্মীপুর গয়েশপুর মাঠপাড়া এলাকার নুর ইসলামের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৭)। গত শুক্রবার তাদের পুলিশে সোপর্দ করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের হযরত আলীর ছেলে খায়রুল হাসান পুলক ও দলকা-লক্ষ্মীপুর গয়েশপুর মাঠপাড়া এলাকার নুর ইসলামের ছেলে বিদ্যুৎ হোসেন বিভিন্ন ধরণের মাদকের সাথে জড়িত থাকার অপরাধে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের আটক করে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের এসআই জামালের হাতে তুলে দেন। পরে তিনি তাদের আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এলাকাবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সচেতন নাগরিকদের সহযোগিতায় দুজন মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গতকাল শনিবার চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন আজ