বুধবার, ১৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট নওশের আলীর স্মরণে কোর্ট রেভারেন্স ও শোকসভা

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট নওশের আলীর স্মরণে কোর্ট রেভারেন্স ও শোকসভা

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট নওশের আলীর মৃত্যুতে কোর্ট রেভারেন্স, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বেলা ১১টায় চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। এতে জাজশিপ ও ম্যাজিস্ট্রেসির বিচারকবৃন্দ, সরকারি আইন কর্মকর্তা এবং আইনজীবীরা অংশ নেন।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) অনুষ্ঠানে সঞ্চালনা করেন। এসময় মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু।


সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম মরহুমের আইন পেশায় অবদান ও ব্যক্তিগত গুণাবলি তুলে ধরেন। তিনি জানান, কোর্ট রেভারেন্সের একটি অনুলিপি বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো হবে। আদালতের প্রচলিত রেওয়াজ অনুযায়ী মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের জন্য আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। পরে অ্যাডভোকেট সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।


এরপর দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলার হলরুমে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু। শোকসভায় মরহুম অ্যাডভোকেট নওশের আলীর দীর্ঘ আইনজীবী জীবনের নানা অবদান স্মরণ করে বক্তব্য দেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল খালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, অ্যাডভোকেট এস এম রফিউর রহমান, অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট রফিকুল আলম রাণ্টু, অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন, অ্যাডভোকেট সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, অ্যাডভোকেট এ এস এম আব্দুর রউফ, অ্যাডভোকেট ফজলে রাব্বী সাগর, অ্যাডভোকেট বদি উজ্জামান বদিল, মইনুদ্দিন মঈনুল, অ্যাডভোকেট নাজমুল হাসান লাভলু, আফজালুল হক আফজাল, অ্যাডভোকেট রেজাউল হক ও মনিবুল হাসান পলাশসহ অন্যান্য আইনজীবীরা।


অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানি খন্দকার এবং দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট আলহাজ সেলিম উদ্দিন খান। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নওশের আলী (৭৮) গত ১০ জুন ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের বড়বাবুর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ