রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২৬ ইং
দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল

দামুড়হুদা উপজেলায় ‘আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ’ প্রত্যাহারের দাবিতে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। মাঠের  ভেতর মুখ বেঁধে মশাল মিছিল করায় এলাকার সাধারণ মানুষ মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরের নির্দেশনা ও সহযোগিতায় দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকুর নেতৃত্বে চিৎলা থেকে হাতিভাঙ্গা গ্রামে যাওয়ার পথে বনবিবি মাঠের মধ্যে ৫ মিনিট মশাল ধরিয়ে ভিডিও ধারণ করে। পরে বৃহস্পতিবার সাজু আহাম্মেদ রিংকুর ফেসবুক পেজে আপলোড ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, কোনো কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় মশাল মিছিল করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করলে প্রশাসন চুপ থাকবে না। এই ধরনের কার্যক্রমের যারা জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হবে।



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ