রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গায় ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মানিক কুমার শিকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের ঈদগাহ মোড় এলাকা থেকে আব্বাস শেখ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়। 


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তিনজন পলাতক আসামি রয়েছে, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ