রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জোরপূর্বক কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৬ ইং
দামুড়হুদায় জোরপূর্বক কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ

দামুড়হুদায় বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক দুই বিঘা জমির পাকা ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে গোবিন্দহুদা গ্রামের আইড়মারি বিল এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দহুদা গ্রামের মৃত মওলা বক্সের ছেলে মাসুম বিল্লাহ ওরফে মন্টুর সঙ্গে একই গ্রামের মৃত বরকত আলি মন্ডলের ছেলে নুরুল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রায় সাত মাস আগে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় মন্টুর চাচাতো ভাই নুরুল হক গংয়ের হাতে জয়নুর নামের নিহত হন এবং খাজা আহমেদ ও জাহির নামে দুজন গুরুতর আহত হয়ে বর্তমানে পঙ্গুত্ব বরণ করছেন।
ভুক্তভোগী মাসুম বিল্লাহ মন্টু দাবি করেন, তিনি ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে গত দুই বছর ধরে চাষাবাদ করে আসছেন। শনিবার সকালে তিনি খবর পান, নুরুল হক ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার প্রায় দুই বিঘা জমির পাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। পূর্বের ঘটনার কারণে নিরাপত্তাহীনতায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। 


তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ পৌঁছানোর আগেই তারা ধান কেটে নিয়ে চলে যান। এর আগে ও তার জমি থেকে ভুট্টা ও গম কেটে নিয়ে গিয়েছে নুরুল হক গংরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।


এ বিষয়ে নুরুল হকের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


স্থানীয়দের মতে, নূরুল হক দীর্ঘদিন জর্জ কোটে পেশাকারের চাকরি করার কারণে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী নেতাদের হাত করে এলাকায় অন্যের জমি জমা দখল করে বালু, মাটির ব্যবসা, মসজিদের টাকা লুট, মানুষের মাঝে ফ্যাসাদ তৈরি করে একাধিক মানুষ হত্যার ঘটনা ঘটিয়েছে। বর্তমানে জোরপূর্বক জমির ফসল ও পাকা ধান কেটে নেওয়ার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বলেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কিন্তু ঘটনাস্থলে কাউকেই পাওয়া যায়নি। তবে ধান কাটার আলামত পাওয়া যায়। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড