রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৬ ইং
আলমডাঙ্গায় প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন

চুয়াডাঙ্গায় প্রস্তাবিত চুয়াডাঙ্গা ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (চুয়েট) প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে স্পট পরিদর্শন করেছে লিয়াঁজো কমিটি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শনে আসে চুয়াডাঙ্গা জেলা সমিতি ও চুয়েট স্থাপনসংক্রান্ত লিয়াঁজো কমিটির একটি প্রতিনিধি দল।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লিয়াঁজো কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মির্জা শাহরিয়ার মাহমুদ (লন্টু), আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম, যুগ্ম সচিব প্রকৌশলী মো. আমিনুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ড. মাসুদুল হক, সদস্যসচিব ফারুক আহমেদসহ অন্যান্য সদস্যরা। স্থানীয়ভাবে প্রতিনিধি দলকে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসারপান্না আক্তারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


লিয়াঁজো কমিটি প্রাথমিকভাবে দুটি স্থান পরিদর্শন করে। এর মধ্যে রয়েছে বন্ডবিল থেকে ফরিদপুরমুখী সড়কের দুই পাশ এবং মুন্সিগঞ্জের গোবিন্দপুর মাঠ এলাকা। সংশ্লিষ্টরা জানান, খুব শিগগিরই প্রকল্প প্রস্তাব প্রণয়ন করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করা হবে।


এলাকার কৃতী সন্তান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মো. রুহুল আমিন বলেন, প্রস্তাবিত চুয়েট বাস্তবায়ন হলে এ অঞ্চলের শিক্ষা ও আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। এজন্য স্থানীয়দের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, চুয়াডাঙ্গার বৃহত্তম উপজেলা আলমডাঙ্গায় এ ধরনের একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। সরকারি নির্দেশনা পেলে জমি অধিগ্রহণসহ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।


পরিদর্শন শেষে বিকেলে প্রতিনিধি দল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে অংশ নেয় এবং পরে ঢাকার উদ্দেশে রওনা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড