রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের সাংবাদিক হুমায়ুন অজ্ঞান পার্টির খপ্পরে

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৬ ইং
জীবননগরের সাংবাদিক হুমায়ুন অজ্ঞান পার্টির খপ্পরে

দৈনিক জন্মভূমির জীবননগর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ হয়েছেন। গত সোমবার দুপুরে তিনি ঢাকার ধোলাইখালে চাচার বাড়ি থেকে জীবননগরে ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েন। জানা গেছে, তার সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে ঢাকার মাজার রোড এলাকায় অসুস্থ অবস্থায় পৌঁছানোর পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। হুমায়ুন কবিরের ভাই আলম জানান, খবর পেয়ে তিনি ঢাকায় অবস্থানরত সাংবাদিক শফিকুল ইসলামসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। অজ্ঞান পার্টির সদস্যরা হুমায়ুন কবিরের কাছ থেকে কিছু নিতে পারেনি। তবে তার হাতে ইনজেকশনের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে এখনো তার জ্ঞান ফেরেনি।



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ