সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গার অতি পরিচিত মুখ হাসান হুজুরের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৬ ইং
কার্পাসডাঙ্গার অতি পরিচিত মুখ হাসান হুজুরের ইন্তেকাল

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার অতি পরিচিত মুখ ও কার্পাসডাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক শিক্ষক মো. হাসান আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি কার্পাসডাঙ্গা গ্রামের কানাইডাঙ্গা এলাকার মৃত জেহের আলী মেম্বারের ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ প্রায় তিন বছর ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রোববার দুপুরে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলে বেলা ৩টার দিকে বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজা নামাজ মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এলাকাবাসীর মধ্যে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন