সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাটুদহের তালসারী মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২৬ ইং
নাটুদহের তালসারী মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ

দামুড়হুদা উপজেলার নাটুদহ এলাকার তালসারী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে| গতকাল শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়| 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সহকারী শিক্ষক আক্তারুজ্জামানের সঞ্চালনায় বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়| অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন| এসময় শিক্ষকরা এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে দোয়া করেন|

বিদায় মুহূর্তে শিক্ষার্থীদের আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়| অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন, যা পুরো অনুষ্ঠানকে আবেগময় করে তোলে|



কমেন্ট বক্স
notebook

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী