চুয়াডাঙ্গায় ‘রাষ্ট্র পরিচালনার ভিত্তি হোক আল্লাহর তওহীদ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার জেলা হেযবুত তওহীদের আয়োজনে শহরের শাহেদ গার্ডেনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে হেযবুত তওহীদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য পষন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম|
বক্তব্যের শুরুতেই এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বর্তমান মুসলিম বিশ্বের চরম সংকট ও দুর্দশার জন্য অনৈক্যকে দায়ী করেন| তিনি বলেন, অনৈক্যের কারণেই আজ সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলো একের পর এক মুসলিম রাষ্ট্র ধ্বংস করছে| অথচ পবিত্র কোরআনে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিলেও আমরা তা মানছি না|” তিনি জোর দিয়ে বলেন, জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে আল্লাহর বিধানই হতে হবে একমাত্র ভিত্তি| আল্লাহর হুকুমকে একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করে তওহীদের ভিত্তিতে পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি|
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, দেশে ঘন ঘন সরকার পরিবর্তন বা রাজনৈতিক পটপরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো প্রকৃত উন্নয়ন হচ্ছে না| শান্তি আসার পরিবর্তে মানুষ বরং আরও আতঙ্কের মধ্যে পড়ছে| এর কারণ হিসেবে তিনি প্রচলিত ঔপনিবেশিক শাসনব্যবস্থাকে দায়ী করেন এবং বিদ্যমান ‘সিস্টেম’ বা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানান| তিনি মনে করেন, প্রকৃত ইসলাম আর বিকৃত ইসলামের পার্থক্য বুঝতে পারলেই এই সংকট থেকে মুক্তি সম্ভব|
জিহাদ প্রসঙ্গে তিনি বলেন, জিহাদ মানে সন্ত্রাসবাদ বা আতঙ্ক সৃষ্টি নয়| জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার পবিত্র সংগ্রাম| সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অরাজকতা নির্মূলে মুমিনদের জান-মাল দিয়ে নিরলস কাজ করার আহ্বান জানান তিনি| একইসাথে সংগঠনের বিরুদ্ধে ¯^ার্থাšে^ষী মহলের অপপ্রচারের জবাব দিতে ইসলামের প্রকৃত শিক্ষা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন|
শামসুজ্জামান মিলনের সঞ্চালনায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পষন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী| এছাড়া সম্মেলনে খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ ও আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য পষন|
নিজস্ব প্রতিবেদক