দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে আনিসা (১৮ মাস) ও রুফাইয়িত হোসেন (৪) নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে| গতকাল শনিবারসকাল ও দুপুরে এসব হৃদয়বিদারক ঘটনা ঘটে| এ ঘটনায় দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|
কুড়ুলগাছি:
উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর (খামারি পাড়া) গ্রামে ডোবার পানিতে ডুবে আনিসা (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে| সে ওই গ্রামের ভ্যানচালক আনোয়ারের মেয়ে|
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে আনিসা তার বাবার সঙ্গে ভ্যানের ওপর খেলছিল| একপর্যায়ে তার বাবা ঘুমিয়ে পড়লে শিশুটি ভ্যান থেকে নেমে বাড়ির সামনে থাকা ¯^পনের ডোবার দিকে চলে যায়| কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেলে আনোয়ার মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন| পরে সন্দেহ হলে ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়| পরে তাকে দ্রুত মরিয়ম ফার্মেসিতে নেওয়া হলে সেখানে অক্সিজেন সুবিধা না থাকায় লাইফ কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়| সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| শনিবার মাগরিব নামাজের পর জানাজা তার দাফন সম্পন্ন করা হয়|
বোয়ালমারি:
অন্যদিকে উপজেলার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারি গ্রামে পানিতে ডুবে রুফাইয়িত হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে| গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে|
রুফাইয়িত মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের মো. আসমান আলীর ছেলে| পারিবারিক সূত্রে জানা যায়, সে আগের দিন নানা বাড়ি বোয়ালমারিতে বেড়াতে আসে|
শনিবার সকালে নানা বাড়ির পাশের একটি গর্তে পোশাক খুলে গোসল করতে নেমে সে পানিতে ডুবে যায়| অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা গর্তের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন| পরে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ নিজ গ্রাম ঢোলমারিতে নিয়ে যান|
সমীকরণ প্রতিবেদক