বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ট্রেনে উঠে নিখোঁজ গৃহবধূ

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৬ ইং
জীবননগরে ট্রেনে উঠে নিখোঁজ গৃহবধূ

জীবননগর পৌর এলাকার এক গৃহবধূ ট্রেনে যাত্রা করার পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, মানসিক ভারসাম্য দুর্বল থাকায় নির্ধারিত স্টেশনে নামতে না পারায় তিনি পথ হারিয়ে ফেলতে পারেন। নিখোঁজ ব্যক্তির নাম মোছা. সাহিদা বেগম (৫০)। তিনি জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আশতলা পাড়ার বাসিন্দা এবং মো. রুহুল আমিনের স্ত্রী।


নিখোঁজ সাহিদা বেগমের কন্যা জহুরা খাতুন জানান, গত ১২ এপ্রিল (রেববার) সকাল আনুমানিক ৯টার দিকে আমার মা সাহিদা বেগম ভেড়ামারা থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন। তার দর্শনা রেলওয়ে স্টেশনে নামার কথা থাকলেও তিনি সেখানে নামেননি। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।


পরিবারের সদস্যরা জানান, সাহিদা বেগমের মানসিক অবস্থা কিছুটা দুর্বল। এ কারণে তিনি কোথাও ভুল করে নেমে যেতে পারেন বা পথ হারিয়ে ফেলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন পার করছে এবং দেশের বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নেওয়া হলেও এখনো কোনো তথ্য মেলেনি।


নিখোঁজ সাহিদা বেগমের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে- যোগাযোগ: ০১৯৪৭-৩০১০১৬৫। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে দ্রুত পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। আপনার একটি তথ্যই ফিরিয়ে দিতে পারে একজন মাকে তার পরিবারের কাছে।



কমেন্ট বক্স
notebook

উথলী হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা