বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের হাট নিলাম সম্পন্ন

সর্বোচ্চ দরদাতা মনসুর মালিতা
  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৬ ইং
সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের হাট নিলাম সম্পন্ন

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের নামে পরিচালিত সাপ্তাহিক দুই দিনের ছাগলের হাটসহ অন্যান্য হাট-বাজারের নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়।


নিলামে ১৫টি সিডি জমা পড়ে। জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আসিক মোমতাজের উপস্থিতিতে ১৫ জন অংশগ্রহণকারী ১৫ লাখ টাকা পে-অর্ডার জমা দিয়ে নিলামে অংশ নেন। উন্মুক্ত নিলামে দর আহ্বান শুরু হয় ২০ লাখ ১ হাজার টাকা থেকে।


নিলামে সর্বোচ্চ ৬৬ লাখ টাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বোয়ালিয়া পশ্চিম পাড়ার মৃত ইউনুস আলী মালিতার ছেলে মনসুর মালিতা (৫৫) সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটের মালিকানা লাভ করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী,  শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ১২০ জন নেতাকর্মী ও সমর্থক। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য আবু আসলাম সোহাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মামুন হাওলাদারসহ জামায়াতের বিভিন্ন অঙ্গ-সংগঠনের প্রায় ১০০-১২০ জন নেতাকর্মী ও সমর্থক।



কমেন্ট বক্স
notebook

উথলী হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা