বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ঘটনাস্থল পরিদর্শনে করে এমপি রাসেলের অসন্তোষ
  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

চুয়াডাঙ্গা সদরের নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের গাফিলতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল বুধবার বিকেল চারটার দিকে পরিদর্শনকালে তিনি সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের মান নিয়ে সংশ্লিষ্টদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।


এসময় এমপির কাছে পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত সড়কটি মানসম্মতভাবে নির্মাণের দাবি জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কাজ সঠিকভাবে সম্পন্ন হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হচ্ছে, যা অল্প সময়ের মধ্যেই সড়কটিকে চলাচলের অনুপযোগী করে তুলতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে এমপি মাসুদ পারভেজ রাসেল সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সড়ক নির্মাণে মান বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

উথলী হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা