বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দর্শনা সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

১০টি স্বর্ণের বারসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২৬ ইং
১০টি স্বর্ণের বারসহ একজন আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ভোরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করে।


চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকায় আগে থেকেই ওঁৎ পেতে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে এক ব্যক্তি ভারতগামী হওয়ার চেষ্টা করলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।


আটক ব্যক্তি মো. আলমগীর খান (৫৫), তিনি দর্শনা থানার মোবারকপাড়া গ্রামের বাসিন্দা। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে মোট ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।



কমেন্ট বক্স
notebook

উথলী হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা