বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গার শালিকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২১৫ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২৬ ইং
২১৫ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

আলমডাঙ্গার আসমানখালি শালিকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১৫ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলার ভোগাইল বগাদী গ্রামের নজরুল ইসলামকে (৬৩) ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।


স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন ও মজুতের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আসমানখালি শালিকা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় নজরুল ইসলাম অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল তেল পরিবহন করছিলেন। এসময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ২১৫ লিটার ডিজেল তেল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পেট্রোলিয়াম আইন অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাৎক্ষণিক রায়ে নজরুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত ডিজেল তেল রাষ্ট্রীয় মালিকানায় বাজেয়াপ্ত ঘোষণা করেন।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছফিউল্লাহ। এই অভিযানে আসমানখালি পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন, যা অভিযানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ১৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা