সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমায় মিলল শিশুর মরদেহ

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২৬ ইং
দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমায় মিলল শিশুর মরদেহ

দামুড়হুদা উপজেলায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে মাহিন হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিন হোসেন ওই গ্রামের কৃষক মামুন আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুর থেকে মাহিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশের একটি নর্দমায় শিশুটিকে ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলে মাহিনের মৃত্যু নিশ্চিত হয়। পরিবারের ধারণা, অসাবধানতাবশত নর্দমার পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ