শুক্রবার, ১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায়

দামুড়হুদায় ৪ দোকানিকে জরিমানা
  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২৬ ইং
নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায়

দামুড়হুদা সদর ও কার্পাসডাঙ্গা বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার নিয়ম থাকলেও ওই এলাকার কিছু ব্যবসায়ী তা অমান্য করে ব্যবসা পরিচালনা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম সংশ্লিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।


অভিযান চলাকালে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ৪ জন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীকে নির্ধারিত সময়ের পর দোকান বন্ধ রেখে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।



কমেন্ট বক্স
notebook

শৈলকূপার এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গাল টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি