মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জামায়াত কর্মী হাফিজুর হত্যার প্রতিবাদে

আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৬ ইং
জীবননগরে জামায়াত কর্মী হাফিজুর হত্যার প্রতিবাদে

জীবননগরে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে চারতলা মোড় ঘুরে আলিফউদ্দিন রোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু।


সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর জুলুম-নির্যাতন সহ্য করার পর দেশের আপামর জনতা বিগত ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করেছে। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার যেভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তাদের পথ অনুসরণ করে বিএনপি সরকার গঠনের পর দেশে ধর্ষণ, চাঁদাবাজি, খুন ও সহিংসতা বেড়েছে। তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান প্রবাস জীবন শেষে দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন এবং এভাবে রাষ্ট্র পরিচালনা করলে ১৭ মাসও সরকার টিকিয়ে রাখা সম্ভব হবে না।


উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন, জামায়াতের রোকন শরিফুল ইসলাম পিণ্টু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম, পৌর সভাপতি রুহুল আমিন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো