বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর স্মরণে দোয়া ও শোকসভা

পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবি ভাইয়ের
  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৬ ইং
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর স্মরণে দোয়া ও শোকসভা

সেনা হেফাজতে নিহত জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর রুহের মাগফিরাত কামনায় জীবননগরে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর জীবননগর বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল শুক্রবার বিকেলে জীবননগর পাইলট হাইস্কুলের হলরুমে এসএসসি ১৯৮৭ ব্যাচের বন্ধুদের উদ্যোগে ডাবলুর জন্য শোকসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি। এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরশাফ আলী, উপজলো সদস্যসচিব মোকলেছুর রহমান, পৌর সদস্যসচিব সুমন বিশ্বাস, উপজেলা ও পৌর ছাত্রদল, মৎস্যদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


দোয়া মাহফিল শেষে মরহুম ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল অভিযোগ করে বলেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় তিনি ডাবলুর বিচারের দাবিতে কমিটি গঠন করার দাবি জানান। এদিকে সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর পাইলট হাইস্কুলের হলরুমে এসএসসি ১৯৮৭ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শোকসভা সঞ্চালনা করেন এসএসসি ’৮৭ ব্যাচের বন্ধু জাহিদ জীবন। সভায় মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন তাঁর বড় ভাই শরিফুল ইসলাম কাজল, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) এম আর বাবু, সাংবাদিক শাহনেওয়াজ রিপন, মেহেদী হাসান টোটন, জিএ জাহিদুল ইসলাম বাবু, শিক্ষক নাসির উদ্দীন, মজিবুর রহমান, নাসিরুল হক, আবুল কাশেম, মফিজ উদ্দিন, পুলিশ কর্মকর্তা ইমদাদুল হক, তোফাজ্জেল হোসেন, শাহাজান সিরাজসহ আরও অনেকে।


বক্তারা শামসুজ্জামান ডাবলুকে একজন সৎ, নির্ভীক, মানবিক ও বন্ধুবৎসল মানুষ হিসেবে স্মরণ করেন এবং তাঁর অকাল ও রহস্যজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোকসভা শেষে মরহুম শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জীবননগর হাইস্কুল মসজিদের পেশ ইমাম নওশের আলী।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা