সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য ও সাবেক সভাপতি সাহিত্যপ্রেমী প্রয়াত বনওয়ারী লাল বাগলার প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে কম্বল বিতরণ ও পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬০১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কম্বল বিতরণ ও বেলা তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা।


বনওয়ারী লাল বাগলার স্মৃতি স্মরণে স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি আলোচনা করেন সাহিত্য পরিষদের উপদেষ্টা হামিদুল হক মুন্সী, অধ্যাপক আব্দুল মোহিত, সাবেক সভাপতি আনছার আলী, গ্রন্থাগার সম্পাদক হুমায়ুন কবীর, নির্বাহী সদস্য গোলাম কবির মুকুল, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন, অ্যাড. বজলুর রহমান, অধ্যক্ষ মো. শাহজাহান আলী, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাবেক সম্পাদক সাইফুল ইসলাম, ভরত কুমার বাগলা, চিত্তরঞ্জন সাহা চিতু, পঙ্কজ বাগলা, বিজয় বাগলা, ফুয়াদ আল মুকতাদির, শব্দসারি’র সম্পাদক শেখ পিণ্টু, জাকিয়া ইসলাম ঝুমুর, বনলতা, মর্জিনা খাতুন, আব্বাস উদ্দীন, মো. খালেকুজ্জামান ও গুরু কাজল মল্লিক। সভায় আরও উপস্থিত ছিলেন আবু নাসিফ খলিল, হোসনে আরা রুবি, বনওয়ারী লাল বাগলার পরিবারের সদস্য রাখি বাগলা, জ্যোতি বাগলা ও অন্যান্য সদস্য। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬০১তম পর্বের সমাপ্তি ঘটে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে আত্মহত্যার হার নিয়ে উদ্বেগজনক চিত্র, এক বছরে ৩০১ জনের মৃত্যু