শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা ও পৌর শ্রমিকদলের কমিটি অনুমোদন

আহ্বায়ক হাবিবুর ও রকিব, সদস্যসচিব রবগুল ও সাঈদ
  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৫ ইং
জীবননগর উপজেলা ও পৌর শ্রমিকদলের কমিটি অনুমোদন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা শ্রমিকদলের সভাপতি এম. জেনারেল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। 
জীবননগর উপজেলা শ্রমিকদলের কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. হাবিবুর রহমান হেবা ও সদস্যসচিব হয়েছেন মো. রবগুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন- শফি উদ্দিন শফি, নূর ইসলাম, সুমন মিয়া, আব্দুল হাকিম ও সোহানুর রহমান।


অন্যদিকে, জীবননগর পৌর শ্রমিকদলের কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. রকিবুল ইসলাম রকিব ও সদস্যসচিব হয়েছেন মো. আবু সাঈদ মন্ডল। কমিটির অন্য সদস্যরা হলেন- সামউল হক, রকিবুল হোসেন, লিটন, জালাল উদ্দিন ও  জাহাঙ্গীর হোসেন।


জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা শ্রমিকদলের এক সভায় জীবননগর উপজেলা ও পৌর বিএনপির ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর স্থানীয় বিএনপি ও শ্রমিক সংগঠনের সাথে আলোচনা সাপেক্ষে শনিবার এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান