শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা বণিক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
আলমডাঙ্গা বণিক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা বণিক সমিতির দুই বছরপূর্তি উপলক্ষে বিশেষ বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন।


বক্তব্য দেন সমিতির সহসভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান। সভায় বর্তমান কার্যকরি সদস্যগণ সদস্যদের ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কাজ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রস্তাব করলে সকলের সমর্থনে তা গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, নির্বাহী সদস্য জয়নাল আবেদীন ক্যাপ, হাজী রফিকুল আলম, মোহাম্মদ শরিফুল ইসলাম, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম, ফারুক আলী, কাবলু মিয়া, তোতা মিয়া, রতন আলী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্য হামিদুল ইসলাম আজম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান