রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শরীফুজ্জামান

৭ নভেম্বরের চেতনায় ঘরে ঘরে ঐক্য গড়ে তোলার শপথ
  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৫ ইং
আলমডাঙ্গায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শরীফুজ্জামান

আলমডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে যথাযথ মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকুর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘বাকশাল কায়েম করার পর দেশে একনায়কতন্ত্র কায়েম হয়েছিল। অসন্তোষ বিরাজ করছিল সর্বত্র। বিভিন্ন পট পরিবর্তনের পর ৭ নভেম্বর সিপাহি-জনতা মিলে জিয়াউর রহমানকে মুক্ত করে তাঁর ওপর দেশের ভার অর্পণ করেন। মহান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান যেমন জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিলেন। জিয়াউর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব দেশকে বারবার সংকট থেকে মুক্ত করেছে। মহান নেতার আদর্শ সামনে রেখে আমাদেরকে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।’


শরীফুজ্জামান শরীফ আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকটে, ছাত্রদলসহ সকলকে সতর্ক থেকে নির্বাচনের জন্য কাজ করতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি নানামুখী অপতৎপরতা চালাচ্ছে, তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। ধর্মকে ব্যবহার করে সমাজে বিভক্তি তৈরি ও নিজেদের স্বার্থ চরিতার্থ করাই তাদের প্রতিদিনের রুটিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা থেকে শপথ নিতে হবে, ঘরে ঘরে একতা গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু।


প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। তিনি বলেন, শহিদ জিয়াউর রহমান হলেন বাংলাদেশের ইতিহাসের বরপুত্র, তাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অতি অল্প সময়ে দেশকে যতটুকু শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন উনি, আজ বেঁচে থাকলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান অনেক ঊর্ধ্বে থাকতো।


আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়ের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তবারক চেয়ারম্যান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির অন্যতম নেতা ফিরোজ সরোয়ার রোমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি মো. সাইফুল ইসলাম, খন্দকার আরিফ, নাঈম হাসান, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, মাহাবুব হাসান মাবুদ, রকিবুল ইসলাম টগর, রতন আলী, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন ও যুগ্ম আহ্বায়ক শাওন পারভেজ। 


এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, সদস্যসচিব সাইফুদ্দিন আহমেদ কনক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া শান্ত,জামজামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদ, সাধারণ সম্পাদক রাব্বি, খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, আইলহাঁস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হৃদয় খান সুজন, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঈনুল ইসলাম সিয়াম, বেলগাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালেক মাহমুদ নিরব, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, ডাউকি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল, হারদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপন আহমেদ, খাদিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি আহমেদ, সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ, গাংনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির হোসেন সবুজ, চিৎলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ভাংবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন আলী, সাধারণ সম্পাদক আসিফ হুদা, জেহালা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহীন আহমেদ, বাড়াদি ইউনিয়ন ছাত্রদল নেতা স্বপন আলী, হারদি কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সভাপতি নাফিয়াল আরাফাত সাকিন, খাসকররা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ফাতেহা বিশ্বাস তিথি প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত