চুয়াডাঙ্গা আঞ্জুমান মফিদুলে দাফন সম্পন্ন
- আপলোড তারিখঃ
০৯-১১-২০১৭
ইং
আলমডাঙ্গা মাথাভাঙ্গা নদী থেকে সদ্যজাত শিশুর লাশ উদ্ধার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল সকাল ৮টার দিকে পৌর এলাকার লাল ব্রীজ সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে সদ্য ভূমিষ্ট হওয়া নবজাতকের লাশ উদ্ধার করেছে। জানা গেছে, মাথাভাঙ্গা নদীতে গত মঙ্গলবার ভোর রাতে কে বা কারা তাদের কলঙ্ক ঢেকে রাখার জন্য ফুলের নাড়ীসহ নবজাতককে ফেলে যায়। গত বুধবার সকালে মাথাভাঙ্গা নদীতে সদ্য ভূমিষ্ট শিশুটির লাশ দেখতে পেয়ে এলাকার উৎসুক জনতার ভিড় জমে। থানা পুলিশ খবর পেয়ে থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির সঙ্গীয় ফোর্স সহ সদ্যজাত মৃত শিশুটির সুরৎহাল পরিক্ষা করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করেছে। গতকাল বিকালে চুয়াডাঙ্গা আঞ্জুমান মফিদুল ইসলাম কবরস্থানে অজ্ঞাত হিসাবে শিশুটির লাশ দাফন করা হয়েছে।
কমেন্ট বক্স