চুয়াডাঙ্গা আঞ্জুমান মফিদুলে দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-11-09 ইং
চুয়াডাঙ্গা আঞ্জুমান মফিদুলে দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা মাথাভাঙ্গা নদী থেকে সদ্যজাত শিশুর লাশ উদ্ধার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল সকাল ৮টার দিকে পৌর এলাকার লাল ব্রীজ সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে সদ্য ভূমিষ্ট হওয়া নবজাতকের লাশ উদ্ধার করেছে। জানা গেছে, মাথাভাঙ্গা নদীতে গত মঙ্গলবার ভোর রাতে কে বা কারা তাদের কলঙ্ক ঢেকে রাখার জন্য ফুলের নাড়ীসহ নবজাতককে ফেলে যায়। গত বুধবার সকালে মাথাভাঙ্গা নদীতে সদ্য ভূমিষ্ট শিশুটির লাশ দেখতে পেয়ে এলাকার উৎসুক জনতার ভিড় জমে। থানা পুলিশ খবর পেয়ে থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির সঙ্গীয় ফোর্স সহ সদ্যজাত মৃত শিশুটির সুরৎহাল পরিক্ষা করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করেছে। গতকাল বিকালে চুয়াডাঙ্গা আঞ্জুমান মফিদুল ইসলাম কবরস্থানে অজ্ঞাত হিসাবে শিশুটির লাশ দাফন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)