চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন। সকাল সাড়ে সাতটা থেকে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী পানের হাট ও বিকেল থেকে রাত অব্দি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি, সরিষাডাঙ্গা, আমিরপুর, নীলমনিগঞ্জ ও বোয়ালমারী গ্রামে ধানের শীষের পক্ষে এই গণসংযোগ করেন তিনি। এসময় তিনি আসন্ন নির্বাচনকে কেবল ক্ষমতা দখলের লড়াই হিসেবে নয়, বরং জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের এক কঠিন সংগ্রাম হিসেবে উল্লেখ করেছেন।
গণসংযোগকালে নেতা-কর্মীদের উদ্দেশ্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, আগামী নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াই। আমাদের মূল লক্ষ্য এখন তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের ভিত্তি গড়ে তোলা। বিএনপি সবসময় জনগণের দল, আর ধানের শীষ মানুষের আশা, আস্থা ও পরিবর্তনের প্রতীক।"
বিএনপির নেতা শরীফ আরও বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, এটি মানুষের দুঃসময়ে পাশে থাকার নৈতিক দায়িত্ব। জেলা বিএনপি সব সময় চুয়াডাঙ্গার জনগণের সুখে-দুঃখে পাশে ছিল, আছে এবং থাকবে। এখন সময় ঘরে ঘরে পৌঁছে যাওয়ার, প্রতিটি ভোটারকে অনুপ্রাণিত করার এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন সুদৃঢ় করার।
পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে শরীফুজ্জামান শরীফ বলেন, "ফ্যাসিবাদী শাসন জনগণের কণ্ঠরোধ করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল। কিন্তু বাংলার মানুষ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে সেই শাসনের পতন ঘটিয়েছে। দেশের মানুষ আর ভয় পায় না, তারা এখন মুক্তি চায়। চুয়াডাঙ্গার মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে এবং ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শরীফুজ্জামান শরীফের সাথে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহেদ হোসেন, সভাপতি হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকার্মীরা।
নিজস্ব প্রতিবেদক