সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার আঁখিতারা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গার আঁখিতারা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

চুয়াডাঙ্গার আঁখিতারা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ফির চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৪ হাজার ৫০০ টাকা নির্ধারিত থাকলেও, ইনস্টিটিউট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ৬ হাজার টাকা আদায়ের চেষ্টা করেন বলে জানা গেছে।


বিষয়টি নিয়ে গতকাল শনিবার দুপুরে ইনস্টিটিউটে শিক্ষার্থীরা অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। একপর্যায়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদের ১ হাজার টাকা ছাড় দিয়ে ৫ হাজার টাকায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তবে এটি সরকারি নির্ধারিত ফির চেয়ে এখনও ৫০০ টাকা বেশি। শিক্ষার্থীরা অতিরিক্ত ৫০০ টাকা দিতে সম্মত হয়ে রেজিস্ট্রেশন শেষ করেছে।


শিক্ষার্থীরা জানান, এই ইনস্টিটিউটের নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের এটি প্রথম ব্যাচ। এ ব্যাচে মোট ৯ জন শিক্ষার্থী রয়েছে। প্রত্যেকের থেকে সরকার নির্ধারিত ফির থেকেও অতিরিক্ত ১ হাজার পাঁচশ টাকা চাওয়া হচ্ছিল। পরে সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রতিবাদ করলে ইনস্টিটিউট থেকে ১ হাজার টাকা কমিয়ে রাখার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে। 


শিক্ষার্থীদের মধ্যে রেজওয়ানা ফেরদৌস বলেন, ‘আমরা সরকারি ফি অনুযায়ী অর্থ প্রদানের আশায় ভর্তি হয়েছিলাম, কিন্তু অতিরিক্ত টাকা দিতে হয়েছে। সরকারি ফি ৪ হাজার পাঁচ’ম টাকা হলেও আমাদের থেকে ছয় হাজার করে ফি চাওয়া হয়। পরে আমাদের চাপের মুখে ফি কমানো হলেও তা সরকারি ফি’র চেয়ে বেশি।’  


আরেক শিক্ষার্থী রওশনারা পারভী করেন, ‘আমরা আশা করি ভবিষ্যতে নতুন শিক্ষার্থীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। ইনস্টিটিউটের কর্তৃপক্ষ সরকারি ফি অনুযায়ী রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করবে।’ 


তবে এ বিষয়ে জানতে একাধিকবার আঁখিতারা নার্সিং ইনস্টিটিউটের পরিচালক ডা. হোসনে জারি তহমিনা আখিঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত