রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৫ ইং
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি

নিবন্ধনের শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। তদন্ত ও যাচাই-বাছাই শেষে দুটি দলকে যোগ্য মনে করেছে ইসি।


সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনের জন্য উপযুক্ত মনে করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে। তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দ নিয়ে একটি চিঠি ইসির পক্ষ থেকে তাদের দেওয়া হবে। তবে নিবন্ধনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।’ 


ইসি সচিব জানান, ১২টি রাজনৈতিক দলের কার্যকারিতা, সাংগঠনিক কাঠামো ও মাঠপর্যায়ের উপস্থিতি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনটি দল নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে রয়েছে। আরও দলগুলো হলো- বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া আদালতের রায়ের আলোকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নিবন্ধন পাবে।


ইসি সূত্রে জানা গেছে, ৯টি রাজনৈতিক দলের কার্যক্রম ও মাঠপর্যায়ের সক্রিয়তা নিয়ে আরও তদন্ত হবে। দলগুলো হলো- আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ। 


এদিকে তদন্তকৃত ২২টি দলের মধ্যে ৭টি দলের নিবন্ধনের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। দলগুলো হলো- ফরোয়ার্ড পাটি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি। ইসি সূত্রে আরও জানা গেছে, যাচাই-বাছাই শেষে রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত তালিকা ও বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত