হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং লিগ্যাল এইড অফিস পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এসময় আদালতের সার্বিক কার্যক্রম ও প্রশাসনিক দিক খোঁজখবর নেন তিনি। পরিদর্শনকালে জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তারা উপস্থিত থেকে বিচারপতিকে স্বাগত জানান এবং আদালতের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির সাথে মতবিনিময়ের আগে বিচারপতি জাফর আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ও আইনজীবী বৃন্দ।
প্রতিবেদক মেহেরপুর