মেহেরপুরে আদালত পরিদর্শনে হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ

আপলোড তারিখঃ 2025-09-17 ইং
মেহেরপুরে আদালত পরিদর্শনে হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ ছবির ক্যাপশন:

হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং লিগ্যাল এইড অফিস পরিদর্শন করেছেন। গতকাল ‎মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এসময় আদালতের সার্বিক কার্যক্রম ও প্রশাসনিক দিক খোঁজখবর নেন তিনি। ‎পরিদর্শনকালে জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তারা উপস্থিত থেকে বিচারপতিকে স্বাগত জানান এবং আদালতের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ‎এছাড়া জেলা আইনজীবী সমিতির সাথে মতবিনিময়ের আগে বিচারপতি জাফর আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ও আইনজীবী বৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)