আলমডাঙ্গা সরকারি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. মহবুব আলম সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. আব্দুল মোনয়েম, খন্দকার ইকবাল হাসান, রাহাত আরা, মো. সাইদুর রহমান, মো. মহিতুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন প্রভাষক জেসমিন আরা খানম, মো. শরিয়ত উল্লাহ, মো. মনিরুজ্জামান, মো. বাছের আলী, মো. তাপস রশীদ, মো. মাকসুদুর রহমান, মো. আনোয়ারুজ্জামান, মো. আব্দুল হাই মো. আব্দুল মালেক, ছাত্রদলের সরকারি কলেজ শাখার আহ্বায়ক শাওন, ছাত্রশিবির আলমডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম।
বাংলাদেশ ছাত্রপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সংগঠনটির প্রতিনিধি মো. সাদী হাসান। এসময় তিনি বলেন, ‘শিক্ষা সাম্য ও অধিকারভিত্তিক ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে ছাত্রপক্ষ সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করে যাবে। এসময় তিনি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, আপনারা রাজনীতি করুন বা না করুন রাজনৈতিকভাবে সচেতন হয়ে গড়ে উঠবেন এই প্রত্যাশা করি। এখানে ছাত্রদল, শিবির, বাগছাসসহ অন্যান্য ছাত্রসংগঠনও রয়েছে। আপনারা আপনাদের পছন্দের দলের সাথে কাজ করুন এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করুন। সকলে মিলে আমরা আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের কল্যাণে একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক রাকিব মাহমুদসহ কলেজ নেতৃবৃন্দ।
আলমডাঙ্গা অফিস