শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে মামা-ভাগনে নিহত

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০২৫ ইং
কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে মামা-ভাগনে নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে মামা-ভাগনে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন—সারভান সরদার (৫০) ও তার ভাগনে বায়জীদ সরদার (৩৫)। দুজনেই কৃষক। সারভানের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত বায়জীদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গতরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সারভান সরদার। এসময় গুরুতর জখম হন বায়জীদ। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।


খবর পেয়ে ভোরে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে সারভানের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, "সত্যি বলতে কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" তিনি আরও জানান, ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান