শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

মুফতি আমির হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা
  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ


কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুফতি আমীর হামজাকে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন জামায়াতের প্রার্থী ঘোষণা করেন।


সমাবেশে প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ এই আসনের মধ্যদিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পন্ন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘একটি সংস্কার ছাড়া ও বিচার প্রক্রিয়া অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। জামায়াত ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাই না। আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়।’


এসময় মুফতি আমির হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, ‘আমরা এই আসনে যে প্রার্থী (আমির হামজা) দিয়েছি, তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নই, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। সুতরাং আমার ধারণা আপনাদের কাজ করতে আরো সহজ হবে মানুষের ধারে গিয়ে আমির হামজার কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারব।’


 এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান