বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২৫ ইং
কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক। গতকাল সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর এলাকার পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। হৃদয় আলী কুমারখালী উপজেলার এলঙ্গিপাড়ার ইউনুস আলীর ছেলে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমরিুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যে হৃদয় আলী নামের এক কিশোরের গলাকাটা মরদহে উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিয়ে ওই কিশোরকে গলাকেটে হত্যা করা করা হয়েছে।  এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় যুবদল কর্মী আহতের মামলায় দুজন গ্রেপ্তার