রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে মিছিল ও সমাবেশ
  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় মুসলিম নিধন ও দখলদারিত্বের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বড়বাজার শহিদ হাসান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাই।


সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের চোখের সামনেই ইসরায়েল একের পর এক বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে শত শত নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী শক্তি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও বিক্ষোভ এই সন্ত্রাসী রাষ্ট্রকে থামাতে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের মুক্তির একমাত্র পথ হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা। হামাসসহ প্রতিরোধ বাহিনীর নেতৃত্বে শক্তিশালী সরকার গঠনের মধ্য দিয়েই সে মুক্তি আসবে। তথাকথিত দ্বি-রাষ্ট্র সমাধান নয়, বরং ফিলিস্তিনের ঐতিহাসিক ভূমিতে পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠাই একমাত্র গ্রহণযোগ্য সমাধান।


বক্তারা মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক অভিযান চালানোর এখনই সময়। গত ৮০ বছর ধরে কেবল নিন্দা জানানো হয়েছে, কিন্তু বাস্তবে কোনো সুফল আসেনি। তাই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দেয়া মুসলিম বিশ্বের ঈমানি ও নৈতিক দায়িত্ব।


এসময় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিকভাবে গাজার পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। একইসঙ্গে ভারত ও মিয়ানমারে মুসলিম নিধন এবং গণহত্যার বিরুদ্ধেও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা বলেন, শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বেই মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে। তাই বৈশ্বিক ঐক্য গড়ে তোলা ছাড়া মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা সম্ভব নয়।


বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আসুন, ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে দাঁড়াই। অর্থ ও সহযোগিতা পাঠিয়ে তাদের প্রতিরোধ সংগ্রামকে শক্তিশালী করি। একইসঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া করি যেন বিজয়ী ফিলিস্তিনে গিয়েও আমরা মসজিদে আকসায় নামাজ আদায় করতে পারি। গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।


বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইন্তিফাদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জোনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, খেলাফত যুব মজলিস জেলা সভাপতি মাওলানা আব্দুল হাই, সহ-সভাপতি মাওলানা মুতাসিম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবীব। এছাড়া উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ও সহ-প্রচার সম্পাদক খালিদ হাসান প্রমুখ।




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত