রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতীয় মদ, ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
ভারতীয় মদ, ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর আনুমানিক সাঁড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। নায়েব সুবেদার ওসমান হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৪৮/এমপি সংলগ্ন পারগোপালপুর গ্রামের মাঠে তল্লাশি চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

একই সময়ে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে গোয়ালপাড়া গ্রামের ইটভাটার পাশে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১০০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে গত রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি। হাবিলদার গোলাম মাওলার নেতৃত্বে ওই অভিযানে সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে খোসালপুর গ্রামের ধানক্ষেত থেকে ২৯৬ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব অভিযানে মাদকদ্রব্য আসামীবিহীন অবস্থায় উদ্ধার হয়। 




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত