রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
ঝিনাইদহে বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে প্রস্তুতকৃত খাদ্যপণ্যের মোড়কে মেয়াদ, মূল্য ও উৎপাদনের তারিখ উল্লেখ না থাকায় হিরা বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর চানপাড়া এলাকায় হিরা বেকারিতে এ অভিযান চালানো হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ যৌথ অভিযান পরিচালনা করে।


জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হিরা বেকারিতে অভিযান চালায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় প্রস্তুতকৃত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, বিক্রয়মূল্য ও অন্যান্য তথ্য উল্লেখ না থাকায় ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অমান্য করে দীর্ঘদিন প্রতিষ্ঠানটি খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল।


অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ টিম অভিযানে উপস্থিত ছিলেন। নিশাত মেহের আরও বলেন, জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিটি উপজেলা ও বড় বড় বাজারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। নিরাপদ খাদ্য ও ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত